রাজস্থলীতে  পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও ইউছুফ হাসান 


আজগর আলী খান    |    ০৭:৩৭ পিএম, ২০২৬-১০-০৫

রাজস্থলীতে  পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও ইউছুফ হাসান 

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায়  সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইউছুফ হাসান ।

সোমবার (৫ অক্টোবর) উপজেলার ৪  টি  বিভিন্ন পূজা মন্ডপ মন্দির পরিদর্শন  করেন ইউএনও ইউছুফ হাসান।

এ সময় ওসি এল এসডি আশিষ ভৌমিক, ক্যাম্প ইনচার্জ কামাল উদ্দিন, এমপি প্রতিনিধি জিকু কুমার দে ,শিমুল মেম্বার,  পুজা কমিটির সভাপতি পুলক চৌধুরী, অজয় দে, সুমন সহ অন্যানরা উপস্থিত ছিলেন। 

পরিদর্শন শেষে পূজা মন্ডপের সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার জানান, এবারে রাজস্থলী উপজেলার ৪ টি মন্দিরে হিন্দু সনাতন ধর্মালম্বীদের দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, ট্যাগ অফিসার ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কাজ করছে পুলিশও।